পার্বত্য জেলা খাগড়াছড়ি ২৯৮ আসনে মনোনয়ন পূর্বিবেচনার আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চিঠি
----------------
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত তালিকায় খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থী হিসেবে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নাম ঘোষণা করায় দলের ভেতর এবং সাধারণ জনগণের মাঝে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে।
২০০৮ সালের বিএনপির প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান মনোনয়নবঞ্চিত হওয়ায় দলীয় প্রধান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর মৌখিক ও লিখিতভাবে রিভিউ আবেদন জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল ও এলাকার সাধারণ জনগণের অসন্তোষের কারণে জরিপের মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ি সহ বেশ কিছু আসনে প্রার্থী পরিবর্তন বা সংশোধনের ইঙ্গিত মিলেছে।
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়ন পূনর্বিবেচনার আবেদন জানিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি
byJummo Voice – Indigenous News Portal
-
0
