জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচির ৩য় দিন

রাঙামাটিতে বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি এবং এস নিয়োগ বাণিজ্য বন্ধ, পাশাপাশি নাগরিক মধ্যে পরীক্ষা গ্রহণ—এই গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা পরিষদ কমপ্লেক্স পূর্ণরূপে শাটডাউন করা হয়েছে সেটেলার শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেছে— ধীরে ধীরে ঐক্যজোট, সেটেলার শিক্ষার্থী, এবং রাঙামাটির সচেতন নাগরিকবৃন্দ। দাবিদাররা বলেন, জেলার শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্নপত্র পাচার এবং নিয়োগে দুর্নীতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান আরও ঝুঁকির মুখে পড়বে। আজকের শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ জানান— “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধু ন্যায়বিচার ও শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।” এদিকে সাধারণ নাগরিকরাও এই শাটডাউন সমর্থন করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post