খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষকে ভাড়া করে আনার অভিযোগ

আজ খাগড়াছড়িতে জেলা বিএমপি কর্তৃক ত্রিপুরা সম্প্রদায়ের বহু মানুষকে ভাড়া করে আনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জন প্রতি ২০০–৩০০ টাকা এবং একটি প্যাকেট ভাত প্রদান করে তাদের আনা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। ত্রিপুরা সম্প্রদায়ের বেশ কয়েকজন জানিয়েছেন, “আমাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ত্রিপুরা সংসদ বা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আমাদের কাউকে পাঠানো হয়নি।” তারা আরও দাবি করেন যে, “সাবেক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার অধীনে আমরা কোনো রাজনৈতিক কাজে জড়িত নই।” স্থানীয়দের দাবি, এ ধরনের ভাড়া করে লোকসমাগম ঘটানো শুধু বিভ্রান্তি বাড়ায়, পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post