দীর্ঘ ৩১ বছরের শিক্ষা ও নিবেদিতপ্রাণ সেবামূলক জীবন শেষে অবসর গ্রহণ করলেন সবার প্রিয় জামাল স্যার। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার পুরো কর্মজীবনে তিনি শুধু একজন শিক্ষক নন—ছিলেন একজন পথপ্রদর্শক, অভিভাবক, আদর্শবান মানুষ ও অসংখ্য শিক্ষার্থীর প্রেরণার উৎস। শিক্ষা ভালবাসা, দায়িত্ববোধ ও সততার মিশেলে তিনি ছাত্র-শিক্ষক সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
অবসরের মুহূর্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানায়। সবাই জানায়, জামাল স্যারের আন্তরিকতা, নীতিবোধ ও মানবিকতা তাদের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য মঙ্গল কামনা করেছে।
দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে সবার প্রিয় জামাল স্যার
byJummo Voice – Indigenous News Portal
-
0
