জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজকে লেখা আকারে রূপান্তরের সুবিধা চালু করেছে। ‘Voice Message Transcripts’ নামের এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভয়েস নোট না শুনেই তার লেখা পড়ে নিতে পারবেন। আশপাশে বেশি শব্দ, ব্যস্ততা কিংবা অডিও শুনে নেওয়া অসুবিধাজনক পরিস্থিতিতে এটি বেশ কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্পূর্ণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াই ব্যবহারকারীর ডিভাইসে সম্পন্ন হয়। অর্থাৎ অডিও বা টেক্সট—কোনোটিই হোয়াটসঅ্যাপ বা তৃতীয় কোনো পক্ষের সার্ভারে পাঠানো হয় না। ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী উন্মুক্ত হয়েছে।
ব্যবহারকারীরা চাইলে এটি ম্যানুয়ালি চালু বা বন্ধ করতে পারবেন। একবার চালু করার পর মাত্র একটি ট্যাপ-অ্যান্ড-হোল্ডের মাধ্যমেই ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করা যাবে।
কীভাবে চালু করবেন Voice Message Transcripts
১. হোয়াটসঅ্যাপ খুলে Settings-এ যান
২. Chats অপশন সিলেক্ট করুন
৩. Voice message transcripts-এ ট্যাপ করুন
৪. ফিচারটি On/Off করুন
৫. Choose language থেকে ভয়েস মেসেজের ভাষা বেছে নিন
উল্লেখ্য, Settings → Chats → Transcript language-এ গিয়ে পরে ভাষা পরিবর্তন করা যাবে। ফিচারটি বন্ধ করলে ভাষা নির্বাচনের সেটিং রিসেট হয়ে যায়।
কীভাবে ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করবেন
১. প্রথমে নিশ্চিত করুন যে Voice Message Transcripts চালু আছে।
২. চ্যাটে গিয়ে যে কোনো ভয়েস মেসেজে ট্যাপ করে ধরে রাখুন।
৩. এরপর Transcribe নির্বাচন করুন।
ট্রান্সক্রিপশনের লেখা ভয়েস মেসেজের ঠিক নিচেই দেখা যাবে। টেক্সট বড় হলে মেনু থেকে তা প্রসারিত বা সংকুচিত করা সম্ভব। মেসেজের দৈর্ঘ্য অনুযায়ী সামান্য সময় লাগতে পারে
